calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / গাজাবাসীর গুলির মধ্যে ঈদের নামাজ আদায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

গাজাবাসীর গুলির মধ্যে ঈদের নামাজ আদায়

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদের দিনটিতেও ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। রবিবার ইসরায়েলি বাহিনীর হামলায় ৯ ফিলিস্তিনি নিহত হয়েছে,যাদের মধ্যে পাঁচজনই শিশু। সকালে গোলাগুলির মুখেই ঈদের নামাজ আদায় করেছেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩০ মার্চ ২০২৫ • রাত ০৯:৩৫
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৪৭ বার পঠিত

শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় রবিবার ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের মাঝেই রবিবার ঈদের নামাজ আদায় করেন গাজার মুসলিমরা।

ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, নামাজের সময় গুলির শব্দ শোনা যাচ্ছিল।

ঈদের সকালে ইসরায়েলি বাহিনী কমপক্ষে নয়জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঈদুল ফিতরে জেনিন কবরস্থানে প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসময় বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

tag ট্যাগ: #গাজাবাসীর