calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলিরা 'প্রতিশোধ' নিতে ফিলিস্তিনি শহর জ্বালিয়ে দিলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলিরা 'প্রতিশোধ' নিতে ফিলিস্তিনি শহর জ্বালিয়ে দিলো

এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হওয়ার 'প্রতিশোধ' নিতে রোববার পশ্চিম তীরের হাওয়ারা শহর জ্বালিয়ে দিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। পাশাপাশি তারা নির্বিচারে গুলিও বর্ষণ করেছে। এতে অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৯:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮২ বার পঠিত

নাবলুসের বাইরের শহর হাওয়ারায় লগাানো আগুনে বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট, গাড়ি ও কৃষি খামার পুড়ে ছাই হয়ে গেছে।

ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট ঘাসান ডগলাস জানান, স্থানীয় সময় রাত ৯.১৫-এর দিকে ইসরাইলি বসতি স্থাপনকারীরা হামলা চালায়। তারা ৩০টির বেশি বাড়ি, ১৫টি গাড়ি, একটি দোকান পুড়িয়ে দেয়।

তিনি বলেন, ইসরাইলি বসতি স্থাপনকারীরা যা করেছে, তা যুদ্ধাপরাধ। এটি নাকবার মতোই ঘটনা।

ইসরাইলি চ্যানেল ১২ জানায়, পুড়ে যাওয়া বাড়ির ৯টি পরিবারকে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।

জিয়াদ দমাইদি নামের এক অধিবাসী মিডল ইস্ট আইকে জানান, তারা কোনোমতে বাড়ি থেকে বের হতে পেরেছিলেন। তিনি কাজ থেকে ফেরার পথে দেখতে পান, একদল বসতি স্থাপনকারী তার বাড়ির দিকে যাচ্ছে। তিনি আতঙ্কে হিম হয়ে দ্রুত গিয়ে তার বাড়ির সদস্যদের বের করে আনেন।

এর কয়েক মিনিট পরই তার বাড়িতে ভাংচুর করে আগুন লাগানো হয়।

ফিলিস্তিানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ১০০ জন আহত হয়েছে।

এর আগে অধিকৃত পশ্চিম তীরের একটি অবৈধ বসতিতে হিলেল ও ইয়েগাল ইননিভ নামের দুই ভাই হাওয়ারা যাওয়ার পথে তাদের গাড়িতে গুলিবিদ্ধ হন। হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হন। এই হামলার 'প্রতিশোধ' নিতে ইসরাইলি বসতি স্থাপনকারীরা সামাজিক মাধ্যমযোগে সঙ্ঘবদ্ধ হয়।

অধিকৃত পশ্চিম তীরে প্রায় ২৯ লাখ ফিলিস্তিনি বসবাস করে। আর ইহুদি বসতি স্থাপনকারীদের সংখ্যা প্রায় চার লাখ ৭৫ হাজার।

চলতি বছর এ পর্যন্ত ইসরাইলিদের হাতে অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অর্থাৎ প্রতিদিন একজনের বেশি ফিলিস্তিনি নিহত হচ্ছে।

সূত্র : মিডল ইস্ট আই