calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়ার সুর নরম ট্রাম্পের হুমকির পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়ার সুর নরম ট্রাম্পের হুমকির পর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইউক্রেন ইস্যুতে সুর নরম করতে শুরু করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন আবারো ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলতে প্রস্তুত। ইউক্রেনের শান্তি প্রক্রিয়া নিয়ে রাশিয়া...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩১ মার্চ ২০২৫ • রাত ১১:০২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩০১ বার পঠিত

রবিবার সাংবাদিকদের কাছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘আমরা আমেরিকান পক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি, মূলত আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক নির্ধারনের ক্ষেত্রে পূর্ববর্তী (মার্কিন) প্রশাসনের মাধ্যমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। আমরা ইউক্রেন শান্তি প্রক্রিয়াতেও কাজ করছি।”

তিনি বলেন, “কাজ চলছে। আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কিছু নেই যা আমরা আপনাদের বলতে পারি বা উচিত।”

ইউক্রেনের যুদ্ধবিরতি প্রক্রিয়া নিয়ে পুতিনের ওপর ট্রাম্পের ক্ষোভ সম্পর্কে পেসকভ বলেন, “এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ, সম্ভবত উপাদনগুলের জটিলতার কারণে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগের জন্য প্রেসিডেন্ট পুতিন প্রস্তুত রয়েছেন।”

তিনি আরো বলেন, দুই নেতার মধ্যে কথোপকথনের ব্যাপারে সময় সুনির্দিষ্ট করা নেই। তবে তারা যখনই চাইবেন তখনই ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, রবিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইউক্রেনের যুদ্ধবিরতি সম্পর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের  দৃষ্টিভঙ্গির বিষয়ে তিনি‘হতাশ’ হয়ে পড়েছেন। পুতিন যদি এক মাসের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত না হন তাহলে যুক্তরাষ্ট্র মস্কোর তেল রপ্তানিতে শুল্ক আরোপ করবে।

tag ট্যাগ: #রাশিয়ার