calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য প্রস্তুত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য প্রস্তুত

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, একদিনের ইস্টার যুদ্ধবিরতির পর তিনি আরও যুদ্ধবিরতির আলোচনার জন্য প্রস্তুত। পুতিন বলেছেন, শনিবার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ • দুপুর ০২:৫৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩১৬ বার পঠিত

পুতিন বলেন, ‘আমাদের সর্বদা যুদ্ধবিরতির প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে, যে কারণে আমরা এই ধরনের উদ্যোগ নিয়ে এসেছি।’

বেসামরিক লক্ষ্যবস্তুতে জেলেনস্কির প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সাবধানতার সঙ্গে বিবেচনার বিষয়, সম্ভবত দ্বিপাক্ষিকভাবেও। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না। ’

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরে নিশ্চিত করেছেন যে, পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনার কথা উল্লেখ করছেন। 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেসামরিক লক্ষ্যবস্তু রক্ষার জন্য যুদ্ধবিরতি ৩০ দিন বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। 

ওয়াশিংটন বলেছে, তারা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়  মেয়াদে ক্ষমতায় আসার পর তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।  তিনি যুদ্ধের বিষয়ে রাশিয়ার বক্তব্য গ্রহণের জন্য ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থন থেকে মার্কিন নীতি পুনর্নির্ধারণ করেছেন, যদিও এ বিষয়ে মস্কোর কাছ থেকে  খুব কম ছাড় পেয়েছেন।

রাশিয়া গত মাসে পূর্ণ ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা  ইউক্রেন গ্রহণ করেছিল। মার্কিন কর্মকর্তারা সৌদি আরবে উভয় পক্ষের সঙ্গে পরোক্ষ আলোচনা করেছে, যার ফলে রাশিয়া ইউক্রেনের জ্বালানি লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে সীমিত বিরতি দিতে সম্মত হয়। যদিও তারা পরে উভয় পক্ষকে এটি লঙ্ঘনের অভিযোগ করেছে।

tag ট্যাগ: #পুতিন