calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্প আগামী মাসে মধ্যপ্রাচ্যের ৩ দেশে যাচ্ছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্প আগামী মাসে মধ্যপ্রাচ্যের ৩ দেশে যাচ্ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসের ১৩ মে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। তিনি এ সময় মধ্যপ্রাচ্যের তিন দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ট্রাম্পের মুখপাত্র...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ • বিকাল ০৪:১৯
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭৪ বার পঠিত

চলতি বছরের জানুয়ারিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ খাতে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবারের ঘোষণা এমন এক সময় এলো যখন হোয়াইট হাউস ইরানের সাথে পারমাণবিক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকিও দেন ট্রাম্প।

২০১৮ সালে ট্রাম্প তিন বছর আগে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। ওই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল।

এদিকে মঙ্গলবার ট্রাম্প বলেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন এবং বাণিজ্য ও ইরানসহ বিভিন্ন বিষয়ে তারা ঐক্যবদ্ধ।


tag ট্যাগ: #ট্রাম্প