calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / এবার পানামা ও সুয়েজ খাল নিয়ে যে দাবি তুললেন ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

এবার পানামা ও সুয়েজ খাল নিয়ে যে দাবি তুললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে পানামা খাল এবং সুয়েজ খাল দিয়ে বিনামূল্যে যাতায়াতের অনুমতি দেওয়া উচিত। স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ • দুপুর ০১:০২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৮ বার পঠিত

এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, পানামা খালটি উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী ইসথমাসের সবচেয়ে সংকীর্ণ অংশ অতিক্রম করে। যার ফলে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে জাহাজগুলো দ্রুত চলাচল করতে পারে। প্রতি বছর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ শতাংশ কন্টেইনার পরিবহণ করে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও লেখেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অবিলম্বে এই পরিস্থিতির যত্ন নিতে এবং স্মরণ করতে বলেছি।’

প্রসঙ্গত, বিংশ শতাব্দীর গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্র খালের নির্মাণকাজ সম্পন্ন করে কিন্তু ১৯৯৯ সালে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পানিপথের নিয়ন্ত্রণ পানামাকে দেয়।

ট্রাম্প বারবার বলেছেন, তিনি খালটি ‘ফিরিয়ে নিতে’ চান। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, পানামা  খালের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য তিনি অর্থনৈতিক বা সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।