calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / সৌদি আরব ৪০ কোটি ডলার সহায়তা করল ইউক্রেনকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সৌদি আরব ৪০ কোটি ডলার সহায়তা করল ইউক্রেনকে

যুদ্ধরত ইউক্রেনকে ৪০ কোটি ডলার মানবিক সহায়তা দিয়েছে সৌদি আরব। রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল কিয়েভ সফর করে। এ সময় কিয়েভ সহায়তার ঘোষণা দেওয়া হয়। আল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ০২:০০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি প্রতিনিধিদলের কিয়েভ সফরকালে উভয়পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সাধারণ উদ্বেগের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, স্বাক্ষরিত চুক্তির অধীনে ইউক্রেনকে মানবিক সহায়তা প্রদানের জন্য ১০ কোটি ডলার দেওয়া হয়েছে। অন্যদিকে সমঝোতা স্মারক অনুযায়ী ৩০ কোটি ডলার অর্থায়ন করবে রিয়াদ।

এর আগে গত অক্টোবরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। সেই সময় প্রথম সাহায্য প্যাকেজটি ঘোষণা করেন তিনি। এ ছাড়া মধ্যস্থতার মাধ্যমে ইউক্রেনে যুদ্ধ বন্ধের চেষ্টাও করছেন সৌদি যুবরাজ।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকেই সৌদি আরব একটি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। 

tag ট্যাগ: #111