calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ভারত ইমরান খান ও বিলাওয়ালের এক্স অ্যাকাউন্ট ব্লক করল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভারত ইমরান খান ও বিলাওয়ালের এক্স অ্যাকাউন্ট ব্লক করল

ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলার ঘটনায় দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৫ মে ২০২৫ • বিকাল ০৩:০৪
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৯৫ বার পঠিত

সোমবার এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

দ্য ডনের ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের ভেতরে কেউ এই দুই নেতার এক্স প্রোফাইলে ঢুকতে গেলে সেখানে দেখা যাচ্ছে- ‘আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে।

ভারতের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে পিপিপি। বিলাওয়াল হাউসের গণমাধ্যম সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, বিলাওয়াল ভুট্টো-জারদারির বক্তব্যে আতঙ্কিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাধ্যমে এটিই প্রমাণ হয় ভারত গণতান্ত্রিক দেশ নয় এবং তাদের প্রধানমন্ত্রী ভীতু ব্যক্তি।

উল্লেখ্য, বিতর্কিত কাশ্মীর ভূখণ্ডের ভারত শাসিত পর্যটন এলাকা পহেলগাঁওয়ে সম্প্রতি বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই তার সেনাবাহিনীকে এর সমুচিত জবাব দেওয়ার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও তাদের প্রতিবেশীর দিক থেকে সম্ভাব্য যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে। দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

tag ট্যাগ: #ভারত