calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রুশ গোয়েন্দাপ্রধানের মার্কিন গোয়েন্দাপ্রধানের ব্যাপারে বিস্ফোরক মন্তব্য
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রুশ গোয়েন্দাপ্রধানের মার্কিন গোয়েন্দাপ্রধানের ব্যাপারে বিস্ফোরক মন্তব্য

মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নসের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিন। এসভিআরের প্রধান বলেছেন, গত নভেম্বরে তুরস্কে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ১২:১৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

এ বিষয়ে রাশিয়ার সাংবাদিকরা নারিশকিনকে প্রশ্ন করলে তিনি বলেন, মার্কিন গোয়েন্দাপ্রধানের সঙ্গে তার বৈঠক ছিল অত্যন্ত সৌহার্দপূর্ণ। তিনি উইলিয়াম বার্নসের মন্তব্যকে হতাশাজনক বলে উল্লেখ করেন।  

নারিশকিন বলেন, আমি এখনো ওই বৈঠক এবং তার ফলকে ইতিবাচকভাবে দেখি। বৈঠক খুবই হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সিআইএপ্রধানের প্রতি আন্তরিক সম্মান জানিয়ে রুশ গোয়েন্দাপ্রধান বলেন, বার্নস অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন কূটনৈতিক তবে সম্ভবত তিনি সিআইএ প্রধান হিসেবে এখনো অনেক বেশি দক্ষ হয়ে উঠেননি।

নারিশকিন বলেন, তুরস্কে উইলিয়াম বার্নসের সঙ্গে তার আড়াই ঘণ্টা বৈঠক হয়েছে। যদি আন্তরিকতাপূর্ণ পরিবেশে ওই বৈঠক অনুষ্ঠিত না হতো তাহলে এত দীর্ঘ সময় তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা নয়। 

সূত্র: তাস

tag ট্যাগ: #1111