calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপের

নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেনে ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছেন। রয়টার্স ও স্কাই নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, পোপ লিও রোববার দেওয়া তার প্রথম ভাষণে গাজায় অবিলম্বে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১১ মে ২০২৫ • রাত ১০:০৫
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭৭ বার পঠিত

এর আগে গত বৃহস্পতিবার ১৩৩ জন কার্ডিনাল কর্তৃক নতুন পোপ নির্বাচনের পর এখান থেকেই প্রথম আবির্ভূত হন তিনি।

এদিন সাবলীল ইতালীয় ভাষায় কথা বলতে গিয়ে লিও ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ভঙ্গুর যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্বে ‘অলৌকিকভাবে শান্তি’ দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বলেও জানিয়েছেন। 

‘আর যুদ্ধ নয়!’ উল্লেখ করে নবনির্বাচিত পোপ তার পূর্বসূরির ঘন ঘন আহ্বানের পুনরাবৃত্তি করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকীর কথা তুলে ধরে বলেন, আজকের বিশ্ব ‘তৃতীয় বিশ্বযুদ্ধের নাটকীয় দৃশ্যপটের মধ্য দিয়ে যাচ্ছে, যা টুকরো টুকরোভাবে সংঘটিত হচ্ছে’। 

লিওর এ রকম গম্ভীর বার্তা সত্ত্বেও সেন্ট পিটার্স স্কোয়ারে ও ভ্যাটিকানের দিকে যাওয়া ভায়া ডেলা কনসিলিয়াজিওনে হাজার হাজার মানুষ শান্তির আহ্বানে করতালিতে ফেটে পড়েন। 

এ সময় নতুন পোপ জানান, তিনি ‘ইউক্রেনের প্রিয় জনগণের দুঃখ’ হৃদয়ে বহন করছেন। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তিন বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার কয়েক ঘণ্টা পরে, লিও ইউরোপের নেতাদের ‘প্রকৃত, ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি’ অর্জনের জন্য আলোচনার আহ্বান জানান। 

পোপ আরও বলেন, তিনি গাজা যুদ্ধ নিয়ে ‘গভীরভাবে দুঃখিত’। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং হামাসের হাতে আটক অবশিষ্ট জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন। 

পাশাপাশি তিনি সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কথা শুনে অনেক খুশি হয়েছেন এবং আশা করেন যে, আলোচনা পারমাণবিক-শক্তিধর প্রতিবেশীদের মধ্যে একটি স্থায়ী চুক্তির দিকে পরিচালিত করবে। 

tag ট্যাগ: #গাজায়