calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নেতানিয়াহুর পাল্টা জবাব যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডার সমালোচনায় এবার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নেতানিয়াহুর পাল্টা জবাব যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডার সমালোচনায় এবার

গাজায় সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ইসরায়েলকে হুঁশিয়ারি দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২০ মে ২০২৫ • দুপুর ০২:৫৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৯ বার পঠিত

মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান

সোমবার এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গাজায় ইসরাইলের তীব্র মাত্রার সামরিক অভিযান এবং মানবিক সহায়তা বন্ধ করার নিন্দা জানান।

তারা বলেন, নেতানিয়াহু সরকার এসব কর্মকাণ্ড বন্ধ না করলে আমরা যৌথভাবে আরও কঠোর পদক্ষেপ নেব।

এই বিবৃতির প্রতিক্রিয়ায় নেতানিয়াহু তার অফিস থেকে এক বিবৃতিতে বলেন, এই বিবৃতি ‘হামাসের জন্য বড় ধরনের পুরস্কার’ এবং এটি ইসরাইলের বিরুদ্ধে ৭ অক্টোবরের ‘গণহত্যামূলক হামলার’ পর হামাসকে আরও উৎসাহিত করবে।

নেতানিয়াহু বলেন, ‘যারা আমাদের আত্মরক্ষামূলক যুদ্ধ বন্ধ করতে বলছেন, তারা আসলে হামাসের সীমান্তবর্তী সন্ত্রাসীদের রক্ষা করছেন এবং একটি ফিলিস্তিন রাষ্ট্রের দাবির মাধ্যমে ওই হামলার জন্য পুরস্কার দিচ্ছেন।

তিনি আরও বলেন, ‘সব ইউরোপীয় নেতার উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ইসরাইলের পাশে দাঁড়ানো’।

নেতানিয়াহুর ভাষ্য, এই যুদ্ধ শেষ হতে পারে আজই—যদি বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হয়, হামাস অস্ত্র ফেলে দেয়, তাদের নেতাদের নির্বাসনে পাঠানো হয় এবং গাজা নিরস্ত্রীকরণ হয়। কোনো রাষ্ট্রই এর চেয়ে কম কিছু মেনে নিতে পারে না, আমরাও নয়।

তিনি বলেন, ‘এটি সভ্যতা বনাম বর্বরতার লড়াই। ইসরাইল ন্যায়সঙ্গত উপায়ে আত্মরক্ষা অব্যাহত রাখবে, যতক্ষণ না চূড়ান্ত বিজয় অর্জিত হয়’।