calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে একচুলও সরে আসবে না
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে একচুলও সরে আসবে না

তেহরান ওয়াশিংটনের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা চালিয়ে গেলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৬ মে ২০২৫ • বিকাল ০৩:২৫
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২৫ বার পঠিত

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, এই অধিকার ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অবিচ্ছেদ্য অংশ, এবং তা সর্বতোভাবে রক্ষা করা হবে। স্পষ্টভাবে তিনি জানিয়েছেন, তেহরান কোনো অবস্থাতেই সামান্যতম নমনীয়তাও দেখাবে না।

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার পরবর্তী ধাপের সময় ও স্থান এখনো নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত ইরান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ঘোষণা করা হবে, তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সমৃদ্ধকরণ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচি ও পারমাণবিক শিল্পের অবিচ্ছেদ্য অংশ, এবং এটি অবশ্যই সংরক্ষিত থাকবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ‘শূন্য সমৃদ্ধকরণ’ দাবি প্রমাণ করে যে, তারা আলোচনার ক্ষেত্রে আন্তরিক নয়।

ইরান ও যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইতালির রাজধানী রোমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পঞ্চম দফা আলোচনা করেছে। আগের দফাগুলোর মতো এবারও আলোচনায় নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ।

এর আগে ইসমাইল বাঘাই শুক্রবার সন্ধ্যায় তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, রোমে ইরান-যুক্তরাষ্ট্র পঞ্চম পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। এই দফায় ইরানের নীতিগত অবস্থান আবারও স্পষ্ট ও সরাসরি উপস্থাপন করা হয়েছে। আলোচনা ছিল শান্তিপূর্ণ ও পেশাদার পরিবেশে।

তিনি আরও জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী যেসব প্রস্তাব ও ধারণা দিয়েছেন সমস্যা সমাধানের জন্য, তা এই দফায় পর্যালোচনা করা হয়েছে।

ইরানি মুখপাত্র বলেন, রাজধানীগুলোতে আরও বিশ্লেষণের পাশাপাশি ওমানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবগুলোর বিশদ পর্যালোচনা করে উভয় পক্ষকে অবহিত করবেন। আলোচনার পরবর্তী ধাপের তারিখ ও স্থান পরে নির্ধারণ করে ঘোষণা করা হবে।

tag ট্যাগ: #ইরান