ট্রাম্প বলেন, “আমি সবসময়ই বলেছি, পুতিন শুধু ইউক্রেনের এক টুকরো নয়, পুরো দেশটাই চায়- আর হয়তো সেটা এখন সত্যি প্রমাণিত হচ্ছে। কিন্তু যদি সে তা করে, তাহলে তা রাশিয়ার পতন ডেকে আনবে!”
পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও তুলোধুনো করেছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “একইভাবে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজের দেশের প্রতি কোনো মায়া দেখাচ্ছেন না, বিশেষ করে তিনি যে ভঙ্গিমায় কথা বলছেন। তার মুখ থেকে যা বের হয় তা সমস্যা তৈরি করে, আমি এটা পছন্দ করি না এবং এটি বন্ধ করা ভালো।”