calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন কর্মচারিদের দাবি মন্ত্রিপরিষদ সচিব
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন কর্মচারিদের দাবি মন্ত্রিপরিষদ সচিব

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের জন্য আন্দোলতরত কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫ • দুপুর ০১:৩৭
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০১ বার পঠিত

সচিবালয়ে চলমান সঙ্কট নিরসনে গঠিত সচিব কমিটির আহ্বায়ক ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বুধবার মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করলে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন ভূমির সিনিয়র সচিব সালেহ আহমেদ।    

তিনি সাংবাদিকদের জানান, গতকাল কর্মচারীদের সঙ্গে বৈঠকে কর্মচারীরা যেসব দাবি-দাওয়া তুলেছেন বা সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারীরা যেসব কথা বলছেন তিনি সেসব বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করেছেন। সব শুনে মন্ত্রিপরিষদ সচিব ভূমি সচিবের নেতৃত্বাধীন কমিটিকে জানিয়েছেন যে, প্রধান উপদেষ্টা ৩১ মে জাপান থেকে দেশে ফিরবেন। 

এরপর তিনি সচিব কমিটির সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টাকে কর্মচারিদের দাবি তথা আপত্তির বিষয়টি অবহিত করবেন। প্রধান উপদেষ্টা এ বিষয়ে যে সিদ্ধান্ত দেবেন, সেই সেই আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। 

তিনি আরও বলেন, আমরাও সরকারের কর্মচারী। বিষয়টা যেহেতু সরকারের নীতি নির্ধারণী বিষয় সেহেতু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা একদিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন মঙ্গলবার। সচিবালয়ে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তারা।