calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / আলোচনার দরজা’ কি খুলছে ইমরানের মুক্তি নিয়ে ‘?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আলোচনার দরজা’ কি খুলছে ইমরানের মুক্তি নিয়ে ‘?

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির লক্ষ্যে তার বোন আলিমা খানের দেওয়া আলোচিত ‘গিভ অ্যান্ড টেক’ প্রস্তাবকে ‘বিবেচনার যোগ্য’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার জিও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫ • দুপুর ০১:৪১
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২৪ বার পঠিত

আলিমার প্রকাশ্য প্রস্তাব: অদৃশ্য শক্তির কাছে সরাসরি আহ্বান

এদিকে, পাকিস্তানে মঙ্গলবার এক তাৎপর্যপূর্ণ সংবাদ সম্মেলনে ইমরান খানের বোন আলিমা খান মুখোমুখি হয়ে আর্জি জানান—‘আপনারা যারা অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছেন, গোপনে নয়—সামনে এসে বলুন, আমাদের ভাই আপনাদের কী ভুল করেছেন?’ 

তিনি দাবি করেন, ইমরানের মামলাগুলোতে বিচারকদের উপর ‘চাপ’ রয়েছে, পিটিশনগুলো হঠাৎ করেই লিস্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে, এবং বিচার প্রক্রিয়া অদৃশ্য নির্দেশনা’র মাধ্যমে বাধাগ্রস্ত হচ্ছে।

আলিমা আরও বলেন, ‘আমার ভাই যদি সারাজীবন জেলেই থাকেন, তবুও তিনি অত্যাচারের কাছে মাথা নত করবেন না।  তিনি বলেছেন, আমি আজীবন কারাবন্দি থাকলেও অন্যায়ের কাছে নত হব না।’

তার কথায়, পিটিআই বর্তমানে শক্ত অবস্থানে না থাকলেও, আলোচনার টেবিলে বসে একটি ‘পারস্পরিক বোঝাপড়ার’ পথ খোলা রাখতে চায়।

রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া

আলিমার এই ‘গিভ অ্যান্ড টেক’ প্রস্তাবকে ঘিরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতা ও সিনেটর ইরফান সিদ্দিকি প্রশ্ন ছুড়েছেন, ‘গিভ অ্যান্ড টেক যদি কোনো ডিল না হয়, তাহলে সেটা আসলে কী?’

তিনি কটাক্ষ করে বলেন, ‘আলিমা যা নিতে চাইছেন তা ঠিক আছে, কিন্তু পিটিআই এখন কী দিতে পারবে—সেটা কি কেউ জানে?’

প্রেক্ষাপট

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতি ও সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান।

তার দীর্ঘ কারাবাস এবং রাজনীতিতে সেনা ও বিচার বিভাগের ‘অদৃশ্য’ হস্তক্ষেপ নিয়ে ইতোমধ্যে পাকিস্তানের গণতন্ত্রপন্থী শিবিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আলিমা খানের সাম্প্রতিক বক্তব্য এবং সরকারের প্রতিক্রিয়া নতুন অধ্যায়ের সূচনা করছে, যার সর্বশেষ পরিস্থিতি কি হতে পারে এখনো অনিশ্চিত।