calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / বিরোধী দল সংসদীয় কমিটির সভাপতির পদ পাবে : সালাহউদ্দিন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বিরোধী দল সংসদীয় কমিটির সভাপতির পদ পাবে : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে জনগুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ আসনের ভিত্তিতে বিরোধী দল পাবে। এর মধ্যে রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ • বিকাল ০৫:১৯
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৬ বার পঠিত

সালাহউদ্দিন আহমেদ জানান, সংবিধানের ৬৯ অনুচ্ছেদ সংশোধন নিয়ে চলমান আলোচনায় সব দল দুটি বিষয়ে একমত হয়েছে। আস্থা ভোট ও অর্থ বিল। এই দুই বিষয়ে সংসদ সদস্যদের দলীয় অবস্থান অনুসরণ করতে হবে। তবে এসব বাদে অন্যান্য বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। বিষয়টি জাতীয় সনদে স্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং এতে সংশ্লিষ্ট সব দলের সই থাকবে বলেও তিনি জানান।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির পক্ষ থেকে একটি অতিরিক্ত লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ না রাখার সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাব এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। বিএনপি দায়িত্বপ্রাপ্ত হলে এই বিষয়টি সংযুক্ত করার সুযোগ থাকবে।

নারীদের জন্য সংরক্ষিত ১০০টি আসন রাখার ব্যাপারেও সবাই একমত হয়েছেন বলে জানান তিনি। তবে এই আসনগুলোর নির্বাচনি পদ্ধতি কী হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

tag ট্যাগ: #বিরোধী দল