calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / তেহরানে ৫০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে হামলার দাবি ইসরাইলের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

তেহরানে ৫০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে হামলার দাবি ইসরাইলের

ইরানের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য সংখ্যক লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫ • রাত ১০:০৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৪৮ বার পঠিত

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আপডেটে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে ইসরাইলি বিমান বাহিনীর ৫০ টিরও বেশি যুদ্ধ বিমান তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

আইডিএফ জানিয়েছে, ‘সাম্প্রতিক ধারাবাহিক হামলা’র সময় সামরিক কমান্ড সেন্টারগুলোতে আঘাত করেছে যুদ্ধবিমানগুলো।

আইডিএফের ওই বার্তায় বলা হয়, যে স্থানগুলোতে আঘাত করা হয়েছে তার মধ্যে তেহরানের ক্ষেপণাস্ত্র ও রাডার উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণের অবকাঠামো রয়েছে।  

এদিকে গত ১৩ জুন থেকে ইসরাইলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৫০০ জনের প্রাণহানি ঘটেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইসরাইলের হামলা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়েছেন। এছাড়া চলমান এই হামলায় আহত হয়েছেন আরও ৩ হাজারের বেশি মানুষ।

তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান বলেছে, নিহতের সংখ্যা সরকারিভাবে যা বলা হচ্ছে তার চেয়ে প্রায় দ্বিগুণ।