calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ব্লিংকেনের সন্দেহ রুশ ও চীনের অঙ্গীকার নিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ব্লিংকেনের সন্দেহ রুশ ও চীনের অঙ্গীকার নিয়ে

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়া ও চীনের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বুধবার তিনি রাশিয়া-চীনের বিবৃতি অনুযায়ী তাদের পদক্ষেপের অভাবের কথা বলেছেন।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ • বিকাল ০৩:৪১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৪ বার পঠিত

উজবেকিস্তান সফরে ব্লিংকেন সাংবাদিকদের বলেন, রাশিয়া যদি তার আগ্রাসন বন্ধে অর্থবহ কূটনীতিতে অংশ নিতে প্রস্তুত থাকে, তবে যুক্তরাষ্ট্র ওই প্রচেষ্টায় অংশ নেবে। ইউক্রেনের ভূখণ্ডের কিছু অংশের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেয়ার যে দাবি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করেছেন, তাতে প্রমাণিত হয় যে রাশিয়া এ পথে আগ্রহী নয়।

তিনি প্রশ্ন তুলেছেন, ‘রাশিয়া কি তার আগ্রাসন বন্ধ করতে এবং জাতিসঙ্ঘ সনদ ও এর মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ উপায়ে তা করতে সত্যিকার অর্থে প্রস্তুত কি না?’

তিনি আরো বলেন, ‘ইউক্রেনের জনগণের মতো জরুরি ভিত্তিতে শান্তি আর কেউ চায় না। তারা প্রতিদিনই রাশিয়ার আগ্রাসনের শিকার হচ্ছে। তবে প্রেসিডেন্ট পুতিন যদি চান তবে যুদ্ধ আগামীকাল এমনকি এখনই শেষ হতে পারে। কারণ এটি তিনিই শুরু করেছিলেন, তিনিই বন্ধ করতে পারেন।’

ব্লিংকেন বলেন, ‘চীন যে শান্তি প্রস্তাব দিয়েছে তাতে কিছু ইতিবাচক উপাদান রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজস্ব শান্তি পরিকল্পনার কিছু বিষয়ও আছে।’

সূত্র : ভয়েজ অব আমেরিকা


tag ট্যাগ: #111