calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / আকস্মিক বন্যা যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতেও
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আকস্মিক বন্যা যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতেও

টেক্সাসের পর এবার আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। এরইমধ্যে রাজ্যের বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫ • বিকাল ০৪:৫০
history আপডেট: ১ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ২৯৮ বার পঠিত

প্রতিবেশী রাজ্য টেক্সাসে ভয়াবহ বন্যা আঘাত হানার মাত্র কয়েকদিনের মধ্যেই নিউ মেক্সিকোতেও জরুরি অবস্থা জারি করা হলো।

গত শুক্রবার টেক্সাসে আকস্মিক বন্যা শুরুর পর এ পর্যন্ত ১০৯ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া অন্তত ১৬১ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট।

জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ জানিয়েছে, নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর আসেছে রুইডোসো এলাকা থেকে।

দক্ষিণ নিউ মেক্সিকোর একটি পাহাড়ি গ্রাম, যা আলবুকার্ক থেকে প্রায় তিন ঘণ্টা দক্ষিণে অবস্থিত।

সেখানে বন্যার পানিতে এক বাবা ও দুই সন্তান ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে, যাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। এ ছাড়া কবলিত বিভিন্ন এলাকায়ও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রামটির জরুরি ব্যবস্থাপনা অফিস নদীর কাছের মানুষদের অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং বন্যার জলের মধ্য দিয়ে গাড়ি চালানোয় সতর্ক করেছে।

ওই এলাকায় দাবানলে ক্ষতির চিহ্ন এখনো মেটেনি। এরইমধ্যে নদী, খাল ও খাদে বন্যার তীব্রতা বেশি হওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।

এছাড়া গ্যাভিলান ট্রেলার পার্কে একাধিক উদ্ধারকাজ চলছে এবং বাড়িঘর ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে কোনো আহত বা মৃত্যুর খবর নিশ্চিত না করলেও অসংখ্য মানুষ নিখোঁজ থাকার কথা জানিয়েছেন ওই এলাকার মেয়র।

আলবুকার্ক এলাকার আবহাওয়া পরিষেবা এনডব্লিউএস সামাজিক মাধ্যম এক্স-এর একটি পোস্টে জানিয়েছে, রিও রুইডোসোতে বন্যার ঢেউ ১৫ ফুট (৪.৫ মিটার) উঁচুতে পৌঁছে যায়।

বন্যার তীব্রতা বেশি থাকায় ওই এলাকার বাসিন্দাদের উচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনডব্লিউএস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নিউ মেক্সিকোতে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। গত কয়েক মিনিটে, একজন বাবা এবং দুই সন্তান ভেসে গেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উদ্ধার কর্মীরা তাদের খোঁজ করছেন।

বন্যা নিয়ে একের পর একের পর এক হালনাগাদ তথ্য জানাচ্ছে তারা। বিভিন্ন জায়গায় আটকে পড়াদের উদ্ধারের জন্য নানা ভাবে তথ্য আসছে বলেও জানানো হয়েছে।

জাতীয় আবহাওয়া পরিষেবার অস্থায়ী প্রতিবেদনে দেখা গেছে, রুইডোসো এলাকায় নদীর উচ্চতা এক ঘণ্টার কম সময়ে ৩ ফুটেরও কম থেকে ২০ দশমিক ২৪ ফুট (৬.১ মিটার) উচ্চতায় পৌঁছেছে।

তারা বলছে, যদি নিশ্চিত করা হয়, তবে এটি নদীর জন্য একটি রেকর্ড উচ্চতা হবে। কারণ ২০২৪ সালে, সর্বোচ্চ উচ্চতা ১৫.৮৬ ফুট রেকর্ড করা হয়েছিল।

এনডব্লিউএস এর তথ্য অনুসারে, সাউথ সেন্ট্রাল লিংকন কাউন্টির সাউথ ফর্ক বার্ন স্কারের উপর এবং নিচের দিকে ১ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৫ ইঞ্চি (৩.৮ থেকে ৮.৮ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়েছে।

সংস্থাটি বলছে, এই অঞ্চলে শূন্য দশমিক ১ ইঞ্চি (০.২৫ সেন্টিমিটার) পর্যন্ত অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আকস্মিক বন্যার ফলে আশেপাশের সমস্ত জলাধার, সেতু এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হবে এবং পরিস্থিতিকে "জীবনের জন্য হুমকিস্বরূপ" বলে অভিহিত করেছে সংস্থাটি।

স্থানীয় রেডিওতে সরাসরি কথা বলেছেন রুইডোসোর মেয়র লিন ক্রফোর্ড। যেখানে তিনি বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনি যদি বাড়িতে থাকেন, তাহলে বাড়িতেই থাকুন।

তিনি বলেছেন, উদ্ধার তৎপরতায় সহায়তা করতে ফেডারেল তহবিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন।

গ্রাম থেকে কিছু লোক নিখোঁজ থাকার কথাও জানিয়েছেন, মেয়র ক্রফোর্ড। এছাড়া কিছু লোক হাসপাতালে ভর্তি আছে এবং ৩০টির মতো উদ্ধার অভিযানের খবরও জানিয়েছেন তিনি।