calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / বাংলাদেশের অবকাঠামো কাজে লাগিয়ে এগোনোর পরামর্শ ভুটানকে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের অবকাঠামো কাজে লাগিয়ে এগোনোর পরামর্শ ভুটানকে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ভুটানকে বাংলাদেশের অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে পারস্পরিক সম্পর্ক ও উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত ভুটানি...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫ • বিকাল ০৫:১০
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২১৮ বার পঠিত

সাক্ষাতে রাষ্ট্রদূত ভুটানের প্রধানমন্ত্রী ড. দাশো ত্ষেরিং তোবগের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার কাছে। তিনি বাংলাদেশে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, চিকিৎসা ও শিক্ষা খাতে সহযোগিতার প্রশংসা করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেন।

মানুষে মানুষে যোগাযোগের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, দুই দেশের যুবসমাজের পারস্পরিক সফর ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সার্কের চেতনা অটুট রাখতে চায় এবং সদস্য দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উৎসাহিত করে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত দর্জিকে বাংলাদেশে স্বাগত জানান এবং দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, তার মেয়াদে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে।