calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / দুই রাষ্ট্র সমাধান চাই :শুধু যুদ্ধবিরতি নয়, জাতিসংঘ মহাসচিব
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

দুই রাষ্ট্র সমাধান চাই :শুধু যুদ্ধবিরতি নয়, জাতিসংঘ মহাসচিব

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকট ও ইসরায়েলের লাগাতার আক্রমণের প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস স্পষ্ট করে বলেছেন, শুধু যুদ্ধবিরতি নয়—গঠনমূলক রাজনৈতিক সমাধান, বিশেষ করে দুই রাষ্ট্রভিত্তিক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ • বিকাল ০৫:৩৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১১ বার পঠিত

গুতেরেস তার বক্তব্যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেন, “গাজায় এমন মৃত্যু ও ধ্বংস চলছে, যার সাম্প্রতিক সময়ে কোনো তুলনা নেই। সেখানে মানুষের মর্যাদার ন্যূনতম শর্তও লঙ্ঘিত হচ্ছে।” তিনি উল্লেখ করেন, “নিজেদের ভূমিতে বসবাসকারী ৫০ লাখ মানুষ যদি কোনো রাষ্ট্রীয় অধিকার না পায়, তাহলে সেটি আন্তর্জাতিক আইন এবং মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।”

তিনি বলেন, “গাজায় আমাদের স্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন। কিন্তু সেটি কেবল তখনই কার্যকর হবে, যখন একটি বাস্তবিক ও রাজনৈতিক সমাধানের দিকে অগ্রসর হওয়া যাবে।” তিনি এসময় দুই রাষ্ট্র সমাধানের ধারণাকে জোরালোভাবে তুলে ধরেন এবং জানান, এই লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্য ও নিষ্ঠা জরুরি

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নৃশংস আক্রমণে এখন পর্যন্ত ৫৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন—যাদের বেশিরভাগই নারী ও শিশু। টানা বোমাবর্ষণ এবং অবরোধে গাজার অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। খাদ্য সংকট, পানির অভাব এবং মহামারীর মতো রোগ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ইসরায়েল এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো আহ্বান গ্রহণ করেনি। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি