calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / বিচারের মুখোমুখি হতে হবে নিষিদ্ধ আ.লীগের এই জঘন্য কর্মকাণ্ডের জন্য
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বিচারের মুখোমুখি হতে হবে নিষিদ্ধ আ.লীগের এই জঘন্য কর্মকাণ্ডের জন্য

গোপালগঞ্জে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা একেবারেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, তরুণরা তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেওয়া তাদের মৌলিক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫ • বিকাল ০৫:৫২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৫৪ বার পঠিত

বিবৃতিতে বলা হয়, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), পুলিশ এবং মিডিয়ার সদস্যরা নৃশংস আক্রমণের শিকার হয়েছেন। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিদের সহিংস লাঞ্ছিত করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের এই জঘন্য কর্মকাণ্ড বিনা শাস্তিতে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং পুরোপুরি জবাবদিহির আওতায় আনতে হবে। বাংলাদেশের কোনও নাগরিকের ওপর এ ধরনের সহিংসতার কোনও স্থান নেই।

 

বিবৃতিতে অন্তর্বর্তী সরকার আরও বলে, আমরা সেনাবাহিনী ও পুলিশকে তাদের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য প্রশংসা করি এবং এই বিদ্বেষপূর্ণ হুমকি সত্ত্বেও সমাবেশ চালিয়ে যাওয়া ছাত্রদের ধৈর্য এবং সাহসের প্রশংসা করি। যারা এই নৃশংসতার জন্য দায়ী তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এটা স্পষ্ট করে বলা হচ্ছে যে, আমাদের দেশে সহিংসতার কোনও স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই জয়ী হবে এবং থাকবে।’