calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব সবাইকে নিয়ে : জামায়াত আমির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব সবাইকে নিয়ে : জামায়াত আমির

সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ইসলামী যদি আল্লাহর মেহেরবানিতে ও জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে কোনো মন্ত্রী ও এমপি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫ • রাত ০৯:৪০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৭ বার পঠিত

ডা. শফিকুর রহমান বলেন, চাঁদা আমরা নেব না। দুর্নীতি করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতিও সহ্য করব না। 

তিনি বলেন, চাঁদা আমরা নেব না। দুর্নীতি করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতিও সহ্য করব না। এমন বাংলাদেশই আমরা দেখতে চাই। 

যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, তোমাদের সঙ্গে আমরা আছি। আমি আজ এখানে জামায়াতের আমির হিসেবে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের আঠারো কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা। আমি তাদের মুক্তির জন্যই এখানে দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছি।আল্লাহর ইচ্ছা, শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করেনি, এটাও আল্লাহর ইচ্ছা যে, তিনি আমাকে এখন কথা বলার সুযোগ দিয়েছেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশের নির্দিষ্ট কোনো শ্রেণির মানুষের জন্য আমাদের এই লড়াই নয়।রাস্তার একজন পরিচ্ছন্নতাকর্মী, চা-বাগানের শ্রমিক, রক্ত পানি করে ঘাম ঝরানো আমার একজন রিকশাচালক ভাই, মাঠে-ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায় সেই কৃষক বন্ধুদের জন্য আমি এখানে কথা বলতে এসেছি। আমি কোনো অভিজাত শ্রেণির হয়ে এখানে কথা বলতে আসিনি।

জুলাই বিপ্লবের সময় শহীদ না হতে পেরে আফসোস করেন জামায়াত আমির। তিনি বলেন, আমি আজীবন মানুষের রক্তচক্ষুকে উপেক্ষা করেছি।জেল-জুলুমের পরোয়া করি নাই। আমার আফসোস, ২৪ সালে জাতিকে মুক্তি দিয়ে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো কিন্তু আমি তাদের একজন হতে পারলাম না। 

‘আপনারা আমার জন্য দোয়া করবেন, পরবর্তীতে যে লড়াই হবে, সে লড়াইয়ে যেন আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করেন’।