অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এনআইডি সংশোধন আবেদন কখনো শূন্যে আসবে বলে আমি মনে করি না। তবে পরিমিত পরিস্থিতির মধ্যে আনতে পারবো। ৩১ মে পর্যন্ত যতগুলো আবেদন পেন্ডিং, সেগুলোকে আমি ৩১ আগস্টের মধ্যে কমপ্লিট বলবো। তার সংখ্যা ২৫ থেকে ২৬ হাজার। এটা হচ্ছে লং পেন্ডিং। কিন্তু যারটা বাতিল হলো তিনি তো ফের আবেদন করছেন। সেটা তো আবার নতুন হিসেবে আসবে। এটা থাকবেই৷
ডাটাবেজটা স্ক্যানিং করার কথা বলা হচ্ছে। একটা পর্যায়ে হয়তো এটি শূন্যে এসে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন আখতার আহমেদ।