calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না , খোলাখুলি বলেছি : আমীর খসরু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না , খোলাখুলি বলেছি : আমীর খসরু

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অবস্থা দেশের মানুষ যেভাবে পর্যবেক্ষণ করছে, সেভাবেই সারাবিশ্বের গণতান্ত্রিক দেশগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা দেখছে বাংলাদেশের বর্তমান...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ১২ মার্চ ২০২৩ • বিকাল ০৪:৪৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩১৯ বার পঠিত

রোববার সকাল ১০টায় গুলশান-২ এ ইউরোপীয় ইউনিয়নভুক্ত আটটি দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি অবৈধ দখলদার সরকার ক্ষমতায় বসে আছে। এই প্রেক্ষাপট থাকার কারণেই আলোচনা হয়েছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে; তাহলে বাংলাদেশে যে সঙ্কটের দিকে যাবে এই শঙ্কা দেশ এবং দেশের বাইরেও কাজ করছে। কিভাবে আগামী নির্বাচন নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায় সকলের উদ্দেশ্য একটাই।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দেশের মানুষের যে চিন্তা, যে নিরপেক্ষ অংশগ্রহণ মূলক একটি নির্বাচন, যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ হবে এবং নির্বাচিত সরকার হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা হয়েছে।

বিএনপি’র এই নেতা বলেন, এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। খোলাখুলিভাবে এটা বলেছি। বিশ্বের যারা বাংলাদেশকে নিয়ে নিবিড়ভাবে কাজ করে, পর্যবেক্ষণ করে সকলের কাছে এটা পরিষ্কার করে বলা হয়েছে।

বৈঠকে বিএনপি’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া প্রতিনিধি দলে অন্যদের মধ্যে বিএনপি’র স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ‌ প্রমুখ উপস্থিত ছিলেন।


tag ট্যাগ: #111