calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / হামাস অস্ত্র ত্যাগ করবে না ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

হামাস অস্ত্র ত্যাগ করবে না ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত

ইসরাইলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় অস্ত্র সম্পর্ণের ইচ্ছা প্রকাশের খবর প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সশস্ত্র গোষ্ঠীটি বলছে, যতদিন ফিলিস্তিনিদের জাতীয় অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত না...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:০৭
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮২ বার পঠিত

তবে উইটকফের দাবি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ‘যতক্ষণ পর্যন্ত ইসরাইলি দখলদারিত্ব অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত সশস্ত্র কার্যক্রম জাতীয় ও বৈধ হিসেবে থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, যতদিন ফিলিস্তিনিদের জাতীয় অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত না হবে এবং পূর্ণ সার্বভৌমত্ব এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, যেটির রাজধানী হবে জেরুজালেম-প্রতিষ্ঠিত না হতে ততদিন পর্যন্ত সশস্ত্র লড়াই থামানো হবে না।

এদিকে গাজায় বিতর্কিত জিএইচএফ পরিচালিত মার্কিন ও ইসরাইল-সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শনের একদিন পর শনিবার তেল আবিবে ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করেছেন উইটকফ।

হামাস এর আগে মার্কিন দূতের গাজার সফরকে ‘পরিকল্পিত প্রদর্শনী’ বলে নিন্দা জানিছে। গোষ্ঠীটি বলছে, জনগণকে উপত্যকার পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্ত করাই ছিল উইটকফের গাজা সফরের উদ্দেশ্য।

গত কয়েকদিনে আরব দেশগুলো হামাসকে গাজা নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার ও অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছে। এর আগে ফ্রান্স ও কানাডাসহ একাধিক পশ্চিমা দেশ প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা ঘোষণা করে। যুক্তরাজ্য জানিয়েছে, যদি ইসরাইল নির্দিষ্ট কিছু শর্ত সেপ্টেম্বরের মধ্যে পূরণে ব্যর্থ হয়, তবে তারাও স্বীকৃতি দেবে।


tag ট্যাগ: #হামাস