সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে চরমভাবে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য একটি অশনি সংকেত। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ।
চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, চাঁদা না পেয়ে তারা শুধু ব্যবসা প্রতিষ্ঠানেই হামলা করছে না, বরং মানুষকেও নির্মমভাবে হত্যা করছে। চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেরাই একে অপরকে খুন করছে। চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আমি দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে, দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান সাবেক এই সংসদ সদস্য।