calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক ভারতে বিক্ষোভে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক ভারতে বিক্ষোভে

ভারতে বিরোধীদলীয় রাজনীতিতে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এবার সরাসরি পুলিশের হাতে আটক হলেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা—রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১১ আগস্ট ২০২৫ • দুপুর ০২:৪৬
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪৯ বার পঠিত

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বিক্ষোভস্থলের ফুটেজে দেখা গেছে—নেতা-কর্মীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন, পুলিশের ব্যারিকেডে ধাক্কা দিচ্ছেন এবং কেউ কেউ তা টপকানোর চেষ্টা করছেন। এসময় তৃণমূল সাংসদ মিতালি বাগ অজ্ঞান হয়ে পড়লে রাহুল গান্ধী তাকে সহায়তা করেন। পুলিশ আগেই সংসদ ভবনের চারপাশে ব্যারিকেড বসিয়ে রাস্তা বন্ধ করে ও বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করে রেখেছিল। ফলে সংসদের দুই কক্ষই দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।

 

বিরোধীরা অভিযোগ করেছে, মহারাষ্ট্র ও কর্নাটকসহ কয়েকটি রাজ্যে ভোটার তালিকা বদলে বিজেপির জয় নিশ্চিত করা হয়েছে। রাহুল গান্ধী গত সপ্তাহে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে প্রমাণসহ দাবি করেন, দেশে ব্যাপক ভোটার জালিয়াতি চলছে এবং ভোটার তালিকার খসড়া অনলাইনে সার্চযোগ্য আকারে প্রকাশের দাবি জানান। এছাড়া বিহারের ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের ঘোষিত ‘বিশেষ নিবিড় সংশোধনী’ প্রক্রিয়াকে বিরোধীরা বেআইনি ও উদ্দেশ্যমূলক বলে অভিযোগ করেছে। এ প্রক্রিয়া সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হলে আদালত শর্তসাপেক্ষে অনুমতি দেয়—প্রকৃত ভোটার বাদ না পড়া এবং ইতোমধ্যে বাদ পড়া প্রায় ৬৫ লাখ ভোটারকে আপিলের সুযোগ দেওয়ার শর্তে।

 

সব অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে, তিনি যেন স্বাক্ষরিত হলফনামায় তার অভিযোগের প্রমাণ দেন। কংগ্রেসের পক্ষ থেকে এই আটককে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তারা বলছে, সরকার জনগণের কণ্ঠরোধ করতে বিরোধী নেতাদের ভয় দেখাচ্ছে। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়—নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তথ্যসূত্র : এনডিটিভি