২০০৭ সাল থেকে গাজা উপত্যকা শাসন করে আসছে হামাস। রমজান শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় রয়েছে। তার আগে এমন হুঁশিয়ারি দিল সংগঠনটি। বিশেষ করে যখন জানুয়ারিতে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহুর দায়িত্ব নেওয়ার পর সংঘাত বৃদ্ধি পেয়েছে।
গত আড়াই মাসে ইসরাইলের দখলদার বাহিনীর হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার মধ্যে রয়েছেন নারী ও শিশু। অপরদিকে ফিলিস্তিনিদের পৃথক কিছু হামলায় ১১ জনের মতো ইসরাইলি নিহত হয়েছেন। নেতানিয়াহুর নেতৃত্বে অতি ডানপন্থি সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
এ বিষয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান বলেছেন, ঝুঁকি বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণরূপে নির্ভর করে আল-আকসা মসজিদ ও ফিলিস্তিনজুড়ে ইসরাইলি দখলদারিত্বের উপর।