calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়া জয়ী ইউক্রেন যুদ্ধে : হাঙ্গেরির প্রধানমন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়া জয়ী ইউক্রেন যুদ্ধে : হাঙ্গেরির প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকের আগে হাঙ্গেরির ডানপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ইউক্রেনের যুদ্ধে রাশিয়া জয়ী হয়েছে। ইউক্রেন যুদ্ধ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫ • দুপুর ০২:২২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৩ বার পঠিত

এই কারণে ইউরোপের কিছু নেতা অরবানের সমালোচনা করে আসছেন। তা সত্ত্বেও মুদ্রাস্ফীতির ধাক্কায় নাজুক হয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টায় থাকা অরবান সরকার নিজেদের অবস্থান থেকে সরে আসেনি।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পরও অরবান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা বজায় রেখেছেন।

সোমবার ইউরোপীয় ইউনিয়নের ২৬টি সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ‘ইউক্রেনের নিজের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা থাকতে হবে’ দাবি করে একটি যৌথ বিবৃতি দিয়েছেন, কিন্তু অরবান ব্লকটির একমাত্র নেতা যিনি এতে সম্মতি দেননি।

ইউটিউব চ্যানেল ‘প্যাট্রিয়ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে অরবান বলেছেন, “আমরা এখন এমনভাবে কথা বলছি যেন এটি একটি উন্মুক্ত যুদ্ধ পরিস্থিতি, কিন্তু তা নয়। ইউক্রেনীয়রা যুদ্ধে হেরেছে। রাশিয়া যুদ্ধে জিতেছে।

“একমাত্র প্রশ্ন হল কখন এবং কী পরিস্থিতিতে পশ্চিম, যারা ইউক্রেনীয়দের পেছনে আছে, এটি ঘটেছে এবং এই সবের ফল কী হবে তা স্বীকার করবে।”

হাঙ্গেরি তাদের জ্বালানির অধিকাংশই পায় রাশিয়া থেকে। দেশটি ইউক্রেনের জন্য অস্ত্র পাঠাতে রাজি হয়নি। অরবান জোরালোভাবে ইউক্রইনের ইইউ সদস্যপদের বিরোধিতা করে আসছেন। 

এমনটি হলে হাঙ্গেরির কৃষকদের ও বৃহত্তর অর্থনীতির ওপর বিপর্যয় নেমে আসবে বলে আপত্তি তুলেছেন তিনি।

tag ট্যাগ: #রাশিয়া জয়ী