calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / নির্বাচন হবে প্রধান উপদেষ্টা যেই মাসে বলেছেন, সেই মাসেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

নির্বাচন হবে প্রধান উপদেষ্টা যেই মাসে বলেছেন, সেই মাসেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় বলেছেন, সেই সময়েই নির্বাচন হবে। এ বিষয়ে অন্য কারও বলার কিছু নেই। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:৩৪
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯০ বার পঠিত

বাজার পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে সংরক্ষণের কারণে আলুর মজুত বেড়েছে। কারওয়ান বাজারের সঙ্গে অন্যান্য বাজারে আলুর দামে ৪–৫ টাকার পার্থক্য থাকায় কৃষক ও ভোক্তা—দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষক ন্যায্যমূল্য না পেলে ভবিষ্যতে আলু চাষ কমে যাবে, তখন আবার দাম বেড়ে যাবে। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক দাম পান না, আবার ভোক্তাকেও বেশি দামে কিনতে হয়।

 

 
 

পলিথিন ব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পলিথিনের কোনো উপকারিতা নেই। এই পলিথিনের জন্য কিন্তু আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় পানি আটকে যায় পলিথিনের জন্য। সহজে নষ্টও হয় না। আমরা যদি পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার করি, কৃষক লাভবান হবে, পরিবেশও সুরক্ষিত থাকবে। তাই সবার কাছে অনুরোধ, আপনারা পাটের ব্যাগ ব্যবহার করুন।