calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এর আগে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:০৪
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৩ বার পঠিত

রোববার (১৭ আগস্ট) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাদের ব্রিফ করেন।

 

তিনি বলেন, কক্সবাজারের সম্মেলনটি মূলত জাতিসংঘের বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশ। এ সম্মেলন রোহিঙ্গা ও বিশ্ব সম্প্রদায়ের জন্য সমস্যাটির একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

 

ড. খলিলুর রহমান বলেন, এক সময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান। এই আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে বিশ্বের ১০৬টি দেশ সম্মেলনকে স্পন্সর করেছে।