বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কমিশন কর্মকর্তারা জানান, ইউরোপীয় ইউনিয়ন আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি, নতুন প্রকল্পসহ বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে।