calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইরান-সৌদি ফ্লাইট চালু হচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরান-সৌদি ফ্লাইট চালু হচ্ছে

দীর্ঘ সাত বছর পর কূটনীতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে ইরান ও সৌদি আরব। এবার দেশ দুটির মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালু হতে যাচ্ছে। ইরানের বেসামরিক বিমান সংস্থা এমইন ইঙ্গিত দিয়েছে। সংস্থাটির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ • বিকাল ০৩:৩৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭ বার পঠিত

সাত বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকার পর গত শুক্রবার চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি করে দুই দেশ। এর পর বিমান চলাচল প্রসঙ্গে দেশটির সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এ কথা বলল।

ইরানের বেসরকারি বিমান সংস্থার মুখপাত্র জাফার ইয়াজারলু মঙ্গলবার বলেছেন, সরকারি অনুমতির পরই ইরান এবং সৌদি আরবের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট চালু হবে। তার আগেই এ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

ইরানের আধাসরকারি বার্তা সংস্থাটি জানিয়েছে, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে, তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইরানের পবিত্র মাশহাদ নগরী থেকে বিমানে করে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা করা।

tag ট্যাগ: #1111