calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / গাজা শহর দখলের অভিযান ব্যর্থ হবে ইসরাইলের : হামাস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গাজা শহর দখলের অভিযান ব্যর্থ হবে ইসরাইলের : হামাস

গাজা শহর দখলের ইসরাইলি পরিকল্পিত হামলা পূর্ববর্তী প্রচেষ্টার মতোই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে এমন মন্তব্য করে হামাস। খবর বার্তা সংস্থা আনাদোলুর। ইসরাইলি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ • দুপুর ০১:৫৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৪ বার পঠিত

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পরিকল্পনাটি গাজা উপত্যকায় ২২ মাসেরও বেশি সময় ধরে চলমান গণহত্যা বন্ধে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিতে কাজ করা মধ্যস্ততাকারীদের প্রচেষ্টাকে অসম্মান করে।’

বিবৃতিতে হামাস জোর দিয়ে বলেছে, ‘তারা মধ্যস্থতাকারীদের উপস্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করলেও, ইসরাইলি সরকার শহরটিকে ধ্বংস এবং দক্ষিণে জনগণকে বাস্তুচ্যুত করার লক্ষ্যে গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছে।’

এতে আরও বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যস্থতাকারীদের প্রস্তাবের প্রতি অবজ্ঞা এবং সাড়া না দেওয়া থেকে বোঝা যায় যে, তিনিই চুক্তি লঙ্ঘনকারী, বন্দিদের জীবনের তিনি পরোয়া করেন না এবং তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আন্তরিক নন।’

বিবৃতিতে মধ্যস্ততাকারীদের প্রতি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা বন্ধে ইসরাইলের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

গত ৮ আগস্ট ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠকের আগে, নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইসরাইল গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করার লক্ষ্য নিয়েছে।

গতকাল বুধবার কাটজ গাজা শহর দখলের পরিকল্পনাও অনুমোদন করেছেন।  এরপরই বৃহস্পতিবার উপত্যকাটিতে অভিযান শুরু করেছে দখলদার বাহিনী। 

পরিকল্পনা অনুসারে, প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে প্রথমে দক্ষিণে বাস্তুচ্যুত করা হবে। অন্যদিকে ব্যাপক হামলা চালিয়ে শহরটিকে অবরোধ করা হবে এবং তারপর দখল করা হবে।