calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / তাইওয়ানের ৫০ হাজার ড্রোন তৈরির ঘোষণা ইউক্রেন থেকে শিক্ষা:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

তাইওয়ানের ৫০ হাজার ড্রোন তৈরির ঘোষণা ইউক্রেন থেকে শিক্ষা:

আগামী দুই বছরের মধ্যে প্রায় ৫০ হাজার দেশীয় সামরিক ড্রোন তৈরি বা সংগ্রহের ঘোষণা দিয়েছে তাইওয়ান। ঘোষণাটি বাস্তবায়িত হলে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি বিদেশী সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভরতা কমবে দেশটির।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:৩৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১২ বার পঠিত

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের। 

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান ঘোষণা করেছে, প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার সঙ্গে সঙ্গে তারা আগামী দুই বছরে স্থানীয় নির্মাতাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার সম্পূর্ণ দেশীয় সামরিক ড্রোন তৈরি বা সংগ্রহ করার পরিকল্পনা করছে।

একজন ঊর্ধ্বতন তাইওয়ানীয় প্রতিরক্ষা কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে যে, আধুনিক যুদ্ধে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাইওয়ানের সশস্ত্র বাহিনীকে এই বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

তিনি বলেন, প্রথমবারের মতো, মৌলিক সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ যুক্ত করা হয়েছে। পাশাপাশি উন্নত ড্রোন নকশা এবং উৎপাদনের জন্য সামরিক বাহিনীর চাহিদা মেটাতে দেশীয় প্রযুক্তি কোম্পানিগুলোকে একত্রিত করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির মতে, এই উদ্যোগটি বিদেশী সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভরতা কমাতে এবং প্রতিরক্ষা স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে তাইওয়ানের বৃহত্তর প্রচেষ্টার অংশ।

tag ট্যাগ: #তাইওয়ানের