সংগঠনের নেতা এস এস অনিল বলেন, ‘এখানে ছোট্ট একটি ক্যান্টিন আছে, যেখানে নির্দিষ্ট দিনে গরুর মাংস পরিবেশন করা হয়। কিন্তু ম্যানেজার ক্যান্টিনের কর্মীদের বলেছেন, আর গরুর মাংস দেওয়া যাবে না। এই ব্যাংক সংবিধানের নিয়ম মেনে চলে। খাবার ব্যক্তিগত পছন্দের বিষয়। ভারতে প্রত্যেকেরই নিজের খাবার বেছে নেওয়ার অধিকার আছে। আমরা কাউকে জোর করছি না গরুর মাংস খেতে। এটি কেবল আমাদের প্রতিবাদের একটি উপায়।’
এ ঘটনায় কেরালার স্বতন্ত্র এমএলএ কে টি জালিল প্রতিবাদকারীদের প্রশংসা করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘উর্ধ্বতন কর্মকর্তাদের ঠিক করার অধিকার নেই মানুষ কী পরবে, কী খাবে, কী ভাববে।’
এর আগে ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার গরু বিক্রি নিষিদ্ধ করলে কেরালার বিভিন্ন স্থানে ‘বিফ ফেস্ট’ আয়োজন করে মানুষ প্রতিবাদ জানায়। এবারও সেই একই ধরনের আন্দোলন ফের আলোচনায় এসেছে।