calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / সৌদি আরব ফের হামলা চালাল ইয়েমেনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সৌদি আরব ফের হামলা চালাল ইয়েমেনে

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের দুটি এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৪:১০
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪২ বার পঠিত

স্থানীয় সংবাদমাধ্যম আল মাসিরাহর বরাতে গণমাধ্যমটি জানায়, সা’দা প্রদেশে হামলাটি চালানো হয়। এ সময় সীমান্ত এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। হামলায় বেসামরিক অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

ইয়েমেন কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এমনকি গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পর থেকেই বেড়েছে সৌদি হামলার পরিধি।

সৌদি আরব তার মিত্রদের সহযোগিতায় এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা রাষ্ট্রের অস্ত্র ও রসদ সহায়তায় ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এর উদ্দেশ্য ছিল- ইয়েমেনে রাষ্ট্র পরিচালনাকারী আনসারুল্লাহ হুতি গোষ্ঠীকে চূর্ণ করা এবং আবদে রাব্বু মনসুর হাদির রিয়াদপন্থি সরকার পুনঃপ্রতিষ্ঠা করা। 


এতে লাখ লাখ ইয়েমেনি প্রাণ হারালেও সৌদি নেতৃত্বাধীন জোট তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। আর যুদ্ধের ফলশ্রুতিতে দেশটি এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়ে।