calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / খ্রিষ্টান বানানোর যে ভয়ানক ফাঁদ পাতে নুরা পাগলার ছেলে নুরতাজ নিজেকে মশীহ ঘোষণা করে!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

খ্রিষ্টান বানানোর যে ভয়ানক ফাঁদ পাতে নুরা পাগলার ছেলে নুরতাজ নিজেকে মশীহ ঘোষণা করে!

সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা ও তার মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় যখন দেশজুড়ে আলোচনা তুঙ্গে তখনই চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এলো তার বড় ছেলে নুরতাজ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৩:১৫
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২২৯ বার পঠিত

শুধু জনশ্রুতি বললে ভুল হবে, খ্রিষ্টান বানানো তরুণী ও লোকজনদের সাথে তার বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। যেগুলোতে দেখা যায়, সাদা কাপড় পরিহিত অবস্থায় নুরতাজের সাথে বেশ কয়েকজন তরুণী, কিশোরীও। দলবদ্ধভাবে তারা বিভিন্ন জায়গায় ঘুড়ে বেড়ায় মানুষের বাড়িতে গিয়ে গান বাজনাও করে। 

 


এসব ভিডিও প্রসঙ্গে জানা যায়, স্থানীয় কিছু নির্ভরযোগ্য সুত্রের তথ্যমতে, নুরা পাগলার বড় ছেলে নুরতাজ নোভা ঢাকায় বসে খ্রিষ্টান তথা ‘ঈসা (আ.)-এর ধর্ম’ প্রচারের নামে কাজ চালাচ্ছেন। বাবার নামে গড়া তথাকথিত দরবার শরিফকে ব্যবহার করে তিনি সাধারণ মানুষকে ভক্তে রূপান্তর করছেন, পরে তাদের খ্রিস্ট ধর্মে টেনে নিচ্ছেন।



তার ছত্রছায়ায় দুর্গাপুর গ্রামের আম্বিয়া বেগম, শরিফুল ইসলাম বাবু ওরফে ঐন্দ্রিস নোভাসহ ২৪ জন সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানা যায়। স্থানীয় সূত্র আরও বলছে, এই চক্র সুন্দরী তরুণীদের টার্গেট করে, কারণ সমাজে তাদের প্রভাব ও আকর্ষণ বেশি। একবার তারা ধর্মান্তরিত হলে, আরও অনেক যুবক-যুবতীকে টেনে আনা সহজ হয়। তাই প্রথম ধাপেই নারীদের ফাঁদে ফেলা তাদের প্রধান কৌশল।



নূরাল পাগলা চলে গেছেন, কিন্তু তার উত্তরসূরীরা থেমে নেই এমনটিই জানাচ্ছেন স্থানীয়রা। তার ছেলে নূরতাজ নোভা এখনো সক্রিয়। আর তার চারপাশে ঘুরছে একদল নারী-পুরুষ, সবাই সাদা কাপড়ে ঢাকা। তাদের দলবদ্ধ চলাফেরা দেখলে মনে হয় যেন ভূতের বাহিনী। তারা গ্রামে গ্রামে যায়, গান গায়, শান্তির কথা বলে। কিন্তু আসল টার্গেট নারী, বিশেষ করে তরুণী আর সুন্দরী মেয়েরা।



স্থানীয়দের সুত্রে আরও জানা যায়, তাদের কৌশল খুব সহজ তারা প্রথমে বলে “আমরা আল্লাহর বান্দা।” পরে বলে “আমরা ঈসা নবীর উম্মত।” তারপর রবিবার প্রার্থনায় নিয়ে যায়। শেষমেষ বলে “খ্রিস্ট ধর্মেই মুক্তি।” এছাড়া হত দরিদ্র পরিবারের মেয়েদের টার্গেট করে তাদের অর্থের প্রলোভন দেখায়, চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর এরপরই নানা কৌশলে মুসলিম থেকে খ্রিষ্টান ধর্মে রূপান্তর করে। 



বাংলাদেশে যে সব খ্রিষ্টন ধর্মাবলম্বীরা বাস করেন তারা অনেক শান্তি প্রিয়। কিন্তু, নুরা পাগলার ছেলে নুরতাজ নোভার এমন খ্রিষ্টান বানানো ফাঁদে কার হাত রয়েছে তা এখনো দ্রুততম সময়ে তাকে গ্রেফতার আইনের আওতায় নিয়ে খুঁজে বের করা প্রয়োজন বলেই মনে করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরা।