calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / সাংবিধানিক কাঠামোর ভেতরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সাংবিধানিক কাঠামোর ভেতরে

নেপালের ৬৫টি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের কর্মীরা এক যৌথ বিবৃতিতে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকে সরকার গঠন এবং আইনের শাসন কার্যকর করার আহ্বান জানিয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৪:৩২
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৮৬ বার পঠিত

বৃহস্পতিবার (১‌‌১ সেপ্টেম্বর)  নেপালের সংবাদমাধ্যম ‘সেতুপতি’ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে তারা বলেন, নতুন প্রজন্মের (জেনজি) অনুভূতিকে প্রতিফলিত করে সরকার গঠন করতে হবে এবং আইনশৃঙ্খলা ও শাসনব্যবস্থা কার্যকর করতে হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে— ‌‌‘নেপালি জনগণের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বর্তমান পরিবর্তনের দাবিকে সামনে রেখে সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকে এবং জেনজি প্রজন্মের অনুভূতিকে প্রতিফলিত করে সরকার গঠন ও আইনের শাসন বাস্তবায়নের জন্য আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি।’



এছাড়া বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আলোচনার মাধ্যমে সংলাপ এগিয়ে নিতে নাগরিক সমাজকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক সংকট ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়তে পারে এবং এতে আন্তর্জাতিক হস্তক্ষেপের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

যৌথ বিবৃতিতে আরও জোর দেওয়া হয়েছে যে গণতন্ত্র ও সংবিধানের প্রতি প্রতিশ্রুতি রক্ষা, রাষ্ট্রের স্থিতিশীলতা, উন্নয়ন এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

স্বাক্ষরকারী প্রতিষ্ঠান ও নাগরিক সমাজ কর্মীদের তালিকা

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে ন্যাশনাল সিভিল সোসাইটি ফোরাম, ডেমোক্রেটিক ফোরাম অব নেপাল, ডেমোক্রেটিক ইয়ুথ অ্যালায়েন্স, নেপাল ফেডারেলিস্ট ফোরাম এবং নেপালিজ সিভিল সোসাইটি অ্যালায়েন্স। এর পাশাপাশি এতে যুক্ত হয়েছে বিভিন্ন আইনজীবী সংগঠন, মানবাধিকার সংগঠন, সামাজিক সংগঠন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংগঠন, শিক্ষক ও শিক্ষাবিদ সংগঠন, সাংবাদিক সমাজ, শিল্পী ও সাহিত্য সংগঠন, পেশাজীবী সংগঠন এবং স্থানীয় স্তরের নাগরিক সমাজের প্রতিনিধি।

বিবৃতিতে আরও সংহতি জানিয়েছেন সাবেক প্রশাসনিক কর্মকর্তা, গণতান্ত্রিক আন্দোলনের কর্মী, গবেষক ও বিশ্লেষক, সাংস্কৃতিক কর্মী এবং নতুন প্রজন্মের প্রতিনিধি। এছাড়া পরিবেশ ও জলবায়ু ন্যায়বিচার নেটওয়ার্ক, কৃষক ও শ্রমিক সংগঠন, স্থানীয় উন্নয়নমূলক সংগঠন, নারী সংগঠন, বিভিন্ন পেশাগত ইউনিয়ন ও শ্রমিক সমিতি, শিল্প ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক সংগঠন, শান্তি ও পুনর্মিলন ফোরাম, মানবাধিকার রক্ষায় সক্রিয় অ্যাডভোকেসি গ্রুপ, স্থানীয় সম্প্রদায়ভিত্তিক সংগঠন এবং প্রবাসী নেপালি সমাজের প্রতিনিধিরাও এই বিবৃতিতে অংশ নিয়েছেন।