calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / নির্বাচন দিয়ে আগের কাজে ফিরে যাব রোজার আগে : প্রধান উপদেষ্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

নির্বাচন দিয়ে আগের কাজে ফিরে যাব রোজার আগে : প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজন শেষ করে নিজের পুরোনো কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ১২:৪১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৭ বার পঠিত

১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় এ কথা জানান তিনি।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

 

কথোপকথনে ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে আইএমএফ প্রধান বলেন, ‘অল্প সময়েই আপনি (ড. ইউনূস) অনেক কিছু করেছেন। যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন দেশকে আপনি এগিয়ে নিয়েছেন। সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন।’

বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসাও করেন আইএমএফ প্রধান জর্জিয়েভা।

কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষ করে আমার আগের কাজে ফিরে যাবো।’

জর্জিয়েভা জানান, শক্ত অবস্থানে যেতে হলে রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সংস্কার জরুরি বিষয়

এ সময় ড. ইউনূস বলেন, ‘আমরা পুরোপুরি ভেঙে পড়া একটা অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে।’



আলোচনায় উভয়পক্ষ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। এর মধ্যে নেপালে জেন-জি আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ নিয়ে তারা আলোচনা করেন।


বিভাগ : জাতীয়