calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নিরাপত্তা পরিষদে ভোট গাজা ইস্যুতে , চাপের মুখে যুক্তরাষ্ট্র
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নিরাপত্তা পরিষদে ভোট গাজা ইস্যুতে , চাপের মুখে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বাড়ানোর দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ১২:৪৬
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২৭ বার পঠিত

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয়ে এ ভোট অনুষ্ঠিত হবে।  যুক্তরাষ্ট্রের ভেটোর হুমকি সত্ত্বেও পরিষদের বেশিরভাগ সদস্য রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায় ওয়াশিংটন চাপের মুখে পড়েছে। খবর  এএফপির। 

গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর গত আগস্টে নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্য দেশ এই খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করে। এই প্রস্তাবে গাজায় ত্রাণ সরবরাহের পথ খুলে দেওয়ার পাশাপাশি ‘দুই পক্ষের মধ্যে তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি’ এবং একইসঙ্গে জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। এর আগে আরেকটি খসড়া প্রস্তাবে শুধু মানবিক সহায়তার ওপর জোর দিয়েছিল, যা কিছু সদস্য রাষ্ট্র যথেষ্ট মনে করেনি।

কূটনৈতিকদের মতে, এই নতুন পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের ভেটোকে উপেক্ষা করার একটি সচেতন প্রচেষ্টা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বাধ্য করা হবে, তারপরও তারা ভেটো ব্যবহার করলে বিশ্ববাসীর সামনে তাদের অবস্থান খোলাসা হয়ে যাবে। পরিষদের ১৫ সদস্যের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রই এই প্রস্তাবের বিরোধিতা করছে। ফলে বাকি ১৪ সদস্য দেশের মধ্যে এ নিয়ে ক্রমশ ক্ষোভ ও হতাশা বাড়ছে, কারণ তারা গাজার জনগণের দুর্ভোগ কমাতে ইসরাইলকে চাপ দিতে পারছেন না। এরই মধ্যে একটি জাতিসংঘ-অনুমোদিত তদন্ত কমিশন গাজায় ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ এনেছে।



এদিকে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভোটে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাস হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, বিপক্ষে মাত্র ১০টি এবং বিরত থাকে ১২টি দেশ। প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার ইসরাইলের পক্ষে নিজেদের ভেটো ক্ষমতা ব্যবহার করে গাজা সংক্রান্ত প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে সবশেষ ভেটোটি ছিল গত জুনে। আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক শীর্ষ সম্মেলনেও এই বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য বিষয় হবে বলে আশা করা হচ্ছে।