calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / গাজীপুরে আগুনে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

গাজীপুরে আগুনে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেইসাথে, তাদের চিকিৎসায় আর কোনো সহযোগিতা লাগলে তাও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ০১:৩০
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৪ বার পঠিত

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী কেমিক্যাল গোডাউনে দগ্ধ ও আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এমনটি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আহতদের চিকিৎসায় কোন অবহেলা হবে না বলে জানান তিনি।

উল্লেখ্য, গতকাল দুপুর তিনটার সময় টঙ্গীতে কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের চারজন গুরুতর আহত হয়। যার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

চিকিৎসকরা জানান, যেকোনো ক্ষেত্রে চল্লিশভাগের উপরে পুড়ে যাওয়া শঙ্কাজনক। আহতদের চিকিৎসা দেয়ার সর্বোচ্চ চেষ্টার কথা জানান তারা। এ সময়, দগ্ধদের জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

tag ট্যাগ: #bangladesh