calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়,পারমাণবিক ইস্যুতে ইরানের কঠোর অবস্থান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়,পারমাণবিক ইস্যুতে ইরানের কঠোর অবস্থান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আগেই ফলাফল ঘোষণা করেছে এবং আলোচনার নামে বাস্তবে এটি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ১২:২৮
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯২ বার পঠিত

ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যেই সতর্ক করে জানিয়েছে, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি সীমিত না করে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার না দেয়, তবে তারা নিষেধাজ্ঞা স্থগিত রাখবে না। জাতিসংঘের পারমাণবিক সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান অনুমোদিত সীমার চেয়ে ৪০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে।

 

২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী ইরান কিছু সীমাবদ্ধতার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে সুবিধা পেয়েছিল। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। পরবর্তীতে বাইডেন প্রশাসনও একই নীতি অনুসরণ করেছে।

 

খামেনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে সরে আসবে না। তিনি যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের এক নম্বর সন্ত্রাসী পৃষ্ঠপোষক’ হিসেবে উল্লেখ করেছেন।

 

এদিকে, আলোচনায় অগ্রগতি না হলে শনিবার থেকে নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এর ফলে ইরানের বিদেশি সম্পদ জব্দ, অস্ত্র চুক্তি স্থগিত এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বাধা আসতে পারে। পাশাপাশি, ইরানি সংসদের কট্টরপন্থী সদস্যরা ইতিমধ্যেই পারমাণবিক বোমা তৈরির দাবি তুলেছেন।

 

তবে কিছুটা আশার আলোর কথাও শোনা যাচ্ছে। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তবে তারা পরিদর্শক দল পাঠাতে প্রস্তুত। তিনি বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছা থাকলে পথ বের করা সম্ভব।’