calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / সাদিক অ্যাগ্রোর ‘উচ্চ বংশীয়’ গরু বিক্রি হলো কেজি দরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

সাদিক অ্যাগ্রোর ‘উচ্চ বংশীয়’ গরু বিক্রি হলো কেজি দরে

আলোচিত সাদিক অ্যাগ্রোর ‘উচ্চ বংশীয়’ গরুর মাংস কেজি দরে বিক্রি করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের খলিল গোস্ত বিতানে ১২০০ টাকা কেজি দরে গরুগুলো বিক্রি করা হয়।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৪:৪২
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮৪ বার পঠিত

মাংস কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘আমরা সাধারণত ব্রাহমা জাতের এই গরুগুলো কোরবানির সময় কিনতে পারতাম না। এখন কেজি দরে বিক্রি করায় একটু হলো কিনতে পারব। অরেক ক্রেতা বলেন, ‘গরু, মহিষ ও খাসির মাংস তো খেয়েছি, কিন্তু ব্রাহমা জাতের গরুর মাংস কখনো খাইনি। তাই টেস্ট করার জন্য মাংস নিচ্ছি পরিবারের সবাই মিলে খাবে।’

আলোচিত ‘উচ্চ বংশীয়’ গরু দেখতে আসা হাবিব বলেন, ‘সচরাচর এ রকম গরু দেখা যায় না। বাংলাদেশে এই ৫টা আইকনিক গরু ছিল।

শিংবিহীন এই গরুর মাথার ওজনই আছে প্রায় এক মণ। গরুর কুঁজেই আছে প্রায় ২০ থেকে ২৫ কেজি মাংস।’

দীর্ঘ ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাংস কেনা এক ক্রেতা বলেন, ‘সকাল ৮টায় লাইনে দাঁড়িয়েছি। সকাল ১১টায় মাংস পেয়েছি আলহামদুলিল্লাহ।

’

খলিল গোস্ত বিতানের মালিক খলিলুর রহমান বলেন, ‘ব্রাহমা জাতের পাঁচটা গরু আমি নিলামের মাধ্যমে পেয়েছি। ১১ জন নিলামে অংশ নিয়েছিলেন।’ পাঁচটা গরু বিভিন্ন দামে কিনেছেন বলে জানান।

তিনি বলেন, ‘জনসমক্ষে মাংস কেটে এখন বিক্রি করছি। বিক্রিতে মানুষের ভালো সাড়া পাচ্ছি।

উচ্চ মূল্যের এই গরু কম মূল্যে বিক্রি করছি যাতে সাধারণ মানুষ খেতে পারে।’

দুদক সূত্রে জানা যায়, ২০২১ সালের জুলাই মাসে করোনা মহামারির বিধি-নিষেধের মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের জাল কাগজপত্র ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে শাহিওয়াল গরুর নাম দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টার্কিশ এয়ারলাইনসে করে আমদানি করা সাদিক অ্যাগ্রোর ১৮টি নিষিদ্ধ ব্রাহমা জাতের গরু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে। গরু আমদানির জন্য সাদিক অ্যাগ্রো তিনটি জাল নথি জমা দিয়েছিল। নথিগুলো হলো গবাদিপশু আমদানিসংক্রান্ত একটি নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি), প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণি কোয়ারেন্টাইন বিভাগের কাছ থেকে একটি চিঠি এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গবাদি পশু আমদানির অনুমতিপত্র, যার প্রত্যেকটি জাল হিসেবে চিহ্নিত করেছিলেন শুল্ক কর্মকর্তারা। ওই সময় গরু আমদানির বৈধ কাগজ উপস্থাপন করতে পারেননি সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। চলতি বছরের শুরুতে কোন প্রক্রিয়ায় সরকারের এ প্রতিষ্ঠান থেকে ১৫টি ব্রাহমা জাতের গরু সাদিক অ্যাগ্রোকে দেওয়া হয়েছে, সেটিসহ অন্যান্য বিষয়ে খোঁজ নিচ্ছে দুদকের টিম।

tag ট্যাগ: #Kholilgostobitan sadik agro