calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / বাংলাদেশ ও ইরাকের মধ্যে শক্তিশালী সহযোগিতা নিয়ে আলোচনা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ ও ইরাকের মধ্যে শক্তিশালী সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশ ও ইরাক জনশক্তি, বাণিজ্য এবং যোগাযোগসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার জন্য পথ অনুসন্ধানে সম্মত হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ • রাত ১১:২২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৬২ বার পঠিত

বৃহস্পতিবার নিউইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ড. ফুয়াদ হোসেনের সঙ্গে বৈঠককালে এই সমঝোতা হয়।

আলোচনাকালে উভয় পক্ষ বহুপাক্ষিক ক্ষেত্রে অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়ে মতবিনিময় করে।

পররাষ্ট্র উপদেষ্টা এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি এগিয়ে নিতে ইরাকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী অর্থনৈতিক এবং জনগণের মধ্যে সহযোগিতায় রূপান্তরিত করার জন্য টেকসই সম্পৃক্ততার ওপর জোর দেন।