ভাইরাল ভিডিওতে দেখা যায়, কট্টর ইসলাম বিদ্বেষী ইহুদিবাদী নেতানিয়াহুর ভাষণ শুরুর ঠিক আগে বিশ্বের অন্য দেশের প্রতিনিধিরা দলবেঁধে কক্ষ ত্যাগ করেন এবং অধিকাংশ আসনই খালি হয়ে যায়, যা জাতিসংঘে বিরল ও অসাধারণ এক প্রতিবাদের নিদর্শন।
বিশ্ব রাজনীতির এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরাও এ ঘটনার ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখছেন, "নেতানিয়াহুর ভাষণ শুরু হওয়ার আগেই এত বড় প্রতিবাদ? এটা তার প্রতি বিশ্ব নেতাদের ঘৃণার প্রমাণ।"