calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / আগামী নির্বাচনের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে : সিইসি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

আগামী নির্বাচনের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে : সিইসি

আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৩:৪০
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮২ বার পঠিত

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে সারা দেশ থেকে প্রায় সাড়ে ৮০০ উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন।

সিইসি বলেন, ‘কমিশন বহু দৃশ্যমান (সিন) এবং অদৃশ্যমান (আনসিন) বিষয় নিয়েও এগিয়ে যাচ্ছে।
’ তিনি কর্মকর্তাদের প্রতি কোনো দলের পক্ষ হয়ে কাজ না করার নির্দেশনা দিয়ে বলেন, ‘বেআইনি কোনো নির্দেশনা ইসি থেকে দেওয়া হবে না। আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।’

সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মন্তব্য করেন, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ায় আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে এবার সবচেয়ে চ্যালেঞ্জের।

নির্বাচন কমিশনাররা কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, এবারের নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে হবে এবং নির্বাচনের নামে আর প্রহসন করা যাবে না।

পছন্দের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা বলেন, ‘কোনো ধরনের পক্ষপাতিত্ব আচরণ বরদাশত করবে না কমিশন। কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব আচরণ করলে এর দায়ভার নিজেকেই নিতে হবে।’

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘১০ মাস ১০ দিনে কমিশন প্রমাণ করেছে যে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে। কমিশন শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করে যাচ্ছে এবং কারো প্রতি রাগ-অনুরাগের বিরাগভাজন হয়ে কাজ করছে না।

নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ কর্মকর্তাদের উদ্দেশে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বার্তা দিয়ে বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের ওপর একটি আমানত। ইহকালে যেমন এর খেসারত দিতে হবে, তেমনি পরকালেও দিতে হবে এর জবাব।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের ব্যাপারে কমিশনের পিঠ ঠেকে গেছে এবং ভালো নির্বাচন করার কোনো বিকল্প নেই।’

সম্মেলনে ইসি কর্মকর্তারা ভোটের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কমিশনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং একইসঙ্গে কমিশনের কাছে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন।