calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া নিয়ে নির্বাচন কমিশন চাপে থাকার কারণে ব্যাখ্যা দিতে পারছে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন সর্বশেষ বলেছে, তারা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৫:৫৬
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৬৪ বার পঠিত

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজে পঞ্চগড় ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও খালিদ স্পিকস আয়োজিত এক দিনে জেলার ৬৪ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক উৎসবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন বলেছে তারা শাপলা প্রতীক দেবে না। নিশ্চয়ই তারা কোনো চাপে এই শাপলা মার্কা দিচ্ছে না। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো স্বাধীন একটি প্রতিষ্ঠান যদি মার্কা দেওয়া নিয়ে চাপের কাছে পরাজিত হয়, তাহলে নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমরা শাপলা প্রতীক অন্তর্ভূক্ত করার আবেদন করেছি।যেহেতু আইনগত কোন বাধা নেই আমরা আশা করি এনসিপি শাপলা প্রতীক পাবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। আওয়ামী লীগ তাদের পাচার করা অর্থ পাঠিয়ে মাঝেমধ্যে টোকাই দিয়ে মিছিল করাচ্ছে। এগুলো আওয়ামী লীগের মিছিল না।অনেক সময় বড় ভাব নিয়ে বলা হয়, আওয়ামী লীগ ৩০ শতাংশ বা ৫০ শতাংশ। আসলে এই পরিমাণ লোক কোনোকালেই আওয়ামী লীগে ছিল না। তারা প্রগ্রামে যে লোক দেখাইত সেগুলো ভাড়া করা। এরা যদি তাদেরই লোক হতো তাহলে জুলাই অভ্যত্থানে তারা মাঠে থাকতো।’ গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত করা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা যেহেতু সমমনা ও কাছাকাছি আদর্শের ও তরুণ প্রজন্মের রাজনৈতিক দল।তাই সবার সঙ্গে কথা বলছিলাম কিভাবে নির্বাচনে একসাথে লড়াই করা যায়। বাংলাদেশের মানুষ এই তরুণ প্রজন্মকে একসাথে ইউনাইটেড দেখতে চায়। আমরা রাজনৈতিক দলের পর্যায়ে যদি ইউনাইটেড হতে পারি মাঠপর্যায়ের মানুষও ইউনাইটেড হয়ে যাবে। এই বিষয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। এটি পজিটিভভাবে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা অংশ নিয়ে মানুষের সমর্থন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করব।’