calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নিউইয়র্ককে সহায়তা দেবেন না মামদানি মেয়র হলে ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নিউইয়র্ককে সহায়তা দেবেন না মামদানি মেয়র হলে ট্রাম্প

আসন্ন নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হলে শহরটিকে সরকারি সহায়তা দেওয়া বন্ধ করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৪:০১
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৯২ বার পঠিত

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘তার (মামদানি) ওয়াশিংটনের সঙ্গে এমন সমস্যা হবে, যা আমাদের একসময়ের মহান শহরের (নিউইয়র্ক) ইতিহাসে কোনো মেয়রের হয়নি।’

ট্রাম্প সব সময়ই মামদানিকে ‘স্বঘোষিত কমিউনিস্ট’ আখ্যা দিয়ে আসছেন। যদিও মামদানি নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক হিসেবে পরিচয় দেন।

ট্রাম্প লেখেন, মামদানি ফেডারেল সম্পদের ওপর নির্ভর করবেন তার ‘ভুয়া কমিউনিস্ট প্রতিশ্রুতি’ পূরণের জন্য। তাই তিনি ‘সেই সহায়তার কিছুই  পাবেন না’ বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। 

তিনি আরও দাবি করেছেন, মামদানির সম্ভাব্য মেয়রশিপ প্রমাণ করবে এটি ‘আমাদের মহান রিপাবলিকান পার্টির জন্য ঘটে যাওয়া অন্যতম সেরা ঘটনা।’


এদিকে রোববার মামাদানি সংবাদমাধ্যম ডেমোক্রেসি নাউকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, ট্রাম্প নির্বাচনে হস্তক্ষেপ করছেন যাতে আরও অনুগত একজন মেয়রকে বসানো যায়। তার মতে, ট্রাম্প যেসব প্রার্থীকে সমর্থন দিচ্ছেন, তারা নিউইয়র্কবাসীর স্বার্থের চেয়ে প্রেসিডেন্টের স্বার্থকে অগ্রাধিকার দেবেন।

মামদানি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড্রু কুওমোর জন্য পথ পরিষ্কার করতে চাইছেন কারণ তিনি জানেন, অ্যান্ড্রু কুওমো ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডার জন্য পথ পরিষ্কার করবেন।’

মামদানির মতে, তার প্রচারণা অন্যদের চেয়ে আলাদা, কারণ তিনি ট্রাম্পের সমর্থন বা ধনী দাতাদের ওপর নির্ভর করেন না। 

এদিকে, বর্তমান ট্রাম্প-ঘনিষ্ঠ মেয়র এরিক অ্যাডামস রোববার আনুষ্ঠানিকভাবে পুনর্নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন।

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর।

বর্তমানে মামদানি জনমত জরিপে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুওমোর চেয়ে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি অ্যাডামসকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয়েছিল, যাতে মামদানির বিপক্ষে কুওমোর জয়ের সম্ভাবনা বেড়ে যায়।